ইএসবি নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ৩:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের সিদ্ধান্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজা এক বছরের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। আগামীকাল প্রজ্ঞাপন জারি হতে পারে।

গত বছরের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে আদালত তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত দু কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এ ছাড়া তারেককে তিন কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপির কাছে সংস্কার নতুন নয় : আমীর খসরু

ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান

দুধ–চা কি উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া বারণ

বাংলাদেশিদের ই-ভিসা দেবে থাইল্যান্ড

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকে বদলি

১০

ছাত্রলীগের পদ পেয়েই কোটিপতি বনে যান তারা

১১

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

১২

নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরি পাবে না: আসিফ মাহমুদ

১৩

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

১৪

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

১৫

শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলে হাইকোর্টের রুল

১৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

১৭

গ্যাটকো মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়াসহ ৩ জন

১৮

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন শেখ হাসিনার গুম-খুনের সহযোগি!!

১৯

আয়করের ই–রিটার্ন জমায় নথিপত্র লাগবে না, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান

২০