ইএসবি নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে : হেফাজতে ইসলাম

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (২৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ নিন্দা এবং প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, এটা অবিশ্বাস্য যে, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনার মিথ্যা মামলার বানোয়াট সাজায় কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার চাইলে স্ব-উদ্যোগে নির্বাহী আদেশবলে ফৌজদারি কার্যবিধির ৪০১-এর উপধারা-১ অনুযায়ী মাহমুদুর রহমানের কথিত দণ্ড স্থগিত করে ভুয়া মামলার কার্যক্রম বাতিল করে তাকে সসম্মানে নতুন এই বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে পারত। কিন্তু তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলার বানোয়াট সাজায় জেলে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করি। সরকার এর দায় এড়াতে পারে না।

তারা আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈর-ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশপ্রেমিক ঈমানদীপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সবার জন্য অনুপ্রেরণা। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে উপর্যুপরি জেল-জুলুম ও নির্যাতনের একপর্যায়ে তিনি দেশত্যাগে বাধ্য হন। আজকের এই মুক্ত বাংলাদেশের মাটিতে পা রাখতেই তাকে জেলে যেতে হলো। স্বাধীন বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হয় না। সরকারকে এর জবাব দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপির কাছে সংস্কার নতুন নয় : আমীর খসরু

ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান

দুধ–চা কি উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া বারণ

বাংলাদেশিদের ই-ভিসা দেবে থাইল্যান্ড

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকে বদলি

১০

ছাত্রলীগের পদ পেয়েই কোটিপতি বনে যান তারা

১১

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

১২

নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরি পাবে না: আসিফ মাহমুদ

১৩

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

১৪

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

১৫

শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলে হাইকোর্টের রুল

১৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

১৭

গ্যাটকো মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়াসহ ৩ জন

১৮

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন শেখ হাসিনার গুম-খুনের সহযোগি!!

১৯

আয়করের ই–রিটার্ন জমায় নথিপত্র লাগবে না, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান

২০