ইএসবি নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ৩:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৭

ফরিদপুর সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার মল্লিকপুরে ফরিদপুর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. সালাউদ্দিন বলেন, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহণ নামে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজনের প্রাণহানি ও কমপক্ষে ২৭ জন আহত হয়েছে।

নিহতরা খাগড়াছড়ি পরিবহণের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

ওসি মো. সালাউদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞান ছাড়া জাতি সামনে এগিয়ে যেতে পারে না: আবদুল্লাহ আবু সায়ীদ

শনিবার থেকে সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা

দেশের ব্যাংকে সাইবার আক্রমণ বাড়ছে, সতর্কতা অবলম্বনের পরামর্শ

স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপির কাছে সংস্কার নতুন নয় : আমীর খসরু

ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান

দুধ–চা কি উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া বারণ

বাংলাদেশিদের ই-ভিসা দেবে থাইল্যান্ড

১০

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

১১

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

১২

সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকে বদলি

১৩

ছাত্রলীগের পদ পেয়েই কোটিপতি বনে যান তারা

১৪

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

১৫

নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরি পাবে না: আসিফ মাহমুদ

১৬

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

১৭

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

১৮

শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলে হাইকোর্টের রুল

১৯

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

২০