ইএসবি নিউজ ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০২৫ সালের সরকারি ছুটি ২৬ দিন, ৯ দিনই সাপ্তাহিক ছুটি

আগামী ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ২০২৫ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৬ দিন ছুটি থাকবে।

এর মধ্যে নয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে পাঁচটি শুক্রবার ও চারটি শনিবার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আগামী বছরে ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশের ছুটি থাকবে, যা গত বছরের তুলনায় মোট চার দিন বেশি।

অনুমোদিত ছুটির তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো:

(ক) জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১২ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে পাঁচটি সাপ্তাহিক ছুটির দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার)।

(খ) বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার)।

(গ) ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

(ঘ) পার্বত্য চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন, যার মধ্যে একটি সাপ্তাহিক ছুটির দিন (১টি শনিবার)।

(ঙ) ২০২৫ সালের জন্য প্রস্তাবিত ছুটি হলো ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে মোট ছুটি দাঁড়াবে ১৭ দিন (২৬ – ৯ = ১৭ দিন)।

প্রসঙ্গত, ২০২৪ সালের অনুমোদিত মোট ছুটি ছিল ২০ দিন, যার মধ্যে ২টি সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি ছিল ২২ দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্ঞান ছাড়া জাতি সামনে এগিয়ে যেতে পারে না: আবদুল্লাহ আবু সায়ীদ

শনিবার থেকে সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা

দেশের ব্যাংকে সাইবার আক্রমণ বাড়ছে, সতর্কতা অবলম্বনের পরামর্শ

স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপির কাছে সংস্কার নতুন নয় : আমীর খসরু

ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান

দুধ–চা কি উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া বারণ

বাংলাদেশিদের ই-ভিসা দেবে থাইল্যান্ড

১০

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

১১

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

১২

সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকে বদলি

১৩

ছাত্রলীগের পদ পেয়েই কোটিপতি বনে যান তারা

১৪

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

১৫

নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরি পাবে না: আসিফ মাহমুদ

১৬

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

১৭

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

১৮

শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলে হাইকোর্টের রুল

১৯

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

২০