ইএসবি নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সমুদ্রসীমায় দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় জেলেরা

বঙ্গোপসাগরে মা ইলিশ রক্ষায় চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সুযোগে সাগরের আন্তর্জাতিক সীমা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ভারতীয় জেলেরা দাপিয়ে বেড়াচ্ছে এবং মাছ ধরছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে ভারতীয় জেলেদের বাংলাদেশে অবাধে মাছ শিকার বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীদের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে জেলে ও ট্রলার মালিকরা।

জানা যায়, ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ উপকূলবর্তী এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র অঞ্চলের ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করা হয়। ‌ মূলত এখানেই বাংলাদেশের জেলেরা মাছ ধরার সুযোগ পায়। কিন্তু জেলে এবং ট্রলার মালিকদের অভিযোগ ২২ দিনের নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় রীতিমতো মাছ লুট করে নিয়ে যাচ্ছে ভারতের জেলেরা। রুপালি ইলিশের বিচরণের বড় ক্ষেত্রগুলো দখলে নিয়েছে তারা।

সাগরে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধ করতে না পারলে নিষেধাজ্ঞার তেমন সুফল মিলবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি ট্রলার মালিকদের।

সদর উপজেলার বাসিন্দা জেলে ইদ্রিস বাংলানিউজকে বলেন, ২২ দিন আমরা মাছ শিকারে যাচ্ছি না। তবে সরকারের কাছে দাবি চাল-ডালের সঙ্গে অল্প কিছু নগদ অর্থ দেওয়ার।

জেলে মামুন হোসেন বলেন, নিষেধাজ্ঞার এই সময়ে ছেলে-সন্তান নিয়ে সংসার চালাতে একটু কষ্ট হলেও মা ইলিশ রক্ষায় নদীতে মাছ শিকার বন্ধ রেখেছি। তবে বাংলাদেশ অংশে অন্য কোনো দেশের ট্রলার মাছ শিকার করতে যেন না পারে সে দিকে সরকারের প্রতি অনুরোধ জানাই।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে যাতে অন্য দেশের ট্রলার ঢুকতে না পারে সেজন্য নৌবাহিনী কাজ করছে। এ বিষয়ে মৎস্য বিভাগ সচেতন রয়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে সে অনুযায়ী অভিযান চলমান রয়েছে।

খুলনা নৌ অঞ্চলের (জি), এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন এরিয়া কমান্ডার, রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক জানান, বাংলাদেশের জলসীমায় কেউ যাতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে তৎপর রয়েছে নৌবাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপির কাছে সংস্কার নতুন নয় : আমীর খসরু

ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান

দুধ–চা কি উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া বারণ

বাংলাদেশিদের ই-ভিসা দেবে থাইল্যান্ড

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকে বদলি

১০

ছাত্রলীগের পদ পেয়েই কোটিপতি বনে যান তারা

১১

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

১২

নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরি পাবে না: আসিফ মাহমুদ

১৩

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

১৪

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

১৫

শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলে হাইকোর্টের রুল

১৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

১৭

গ্যাটকো মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়াসহ ৩ জন

১৮

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন শেখ হাসিনার গুম-খুনের সহযোগি!!

১৯

আয়করের ই–রিটার্ন জমায় নথিপত্র লাগবে না, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান

২০