ইএসবি নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় বিবেচনায় বিসিএস কর্মকর্তা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি রাজশাহীর বিজিবির সদরদপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গেল ১৫ বছর ধরে অনেককেই নিয়োগ দিয়েছে। এর মধ্যে কিছু মেধারভিত্তিতে চাকরি পেয়েছেন। আর কিছু দলীয় বিবেচনায়। তাই দলীয় বিবেচনায় যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে ১৮৭ কর্মকর্তা যোগ দেননি। তাই তারা আর পুলিশ নয়, তারা সন্ত্রাসী। তাদের গ্রেপ্তার করে শিগগিরই আইনের মুখোমুখি করা হবে।

মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিদ্যমান চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে অনুসন্ধানী সাংবাদিকরা তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন ভূঁইয়াসহ বিজিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের জন্য সচিবালয়: অংশীজনদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত

হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

আজকের পর থেকে আমাকে দেশনায়ক বলবেন না: তারেক রহমান

সন্দেহটা কোথায়, অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ফখরুলের

বাংলাদেশে এলো নেপালের বিদ্যুৎ

‘দরবেশ’ কারাগারেও তৎপর

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস

পুলিশে ফের বড় রদবদল

১০

সাবেক এমপি ইকবাল ও তার স্ত্রী চিত্রনায়িকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ

১১

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

১২

সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজে নেবে না: তারেক রহমান

১৩

জুলাই বিপ্লবের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইউনূসের

১৪

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনর্স্থাপনে চিন্তিত ভারত

১৫

পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প: আসিফ মাহমুদ

১৬

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল

১৭

পর্তুগালকে শেষ আটে তুলে ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন রোনালদো

১৮

নতুন প্রেম আর বই নিয়ে সুখবর দিলেন ভাবনা

১৯

এমন দেশ গড়তে চাই, যেন স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে: তারেক রহমান

২০