ইএসবি নিউজ ডেস্ক
২০ অক্টোবর ২০২৪, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরপর দুটি লঘুচাপে হতে পারে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এদের একটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

এতে বাড়তে পারে বৃষ্টিপাত।

ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১৯ অক্টোবর) সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গিয়ে সোমবার (২১ অক্টোবর) লঘুচাপে রূপ নিতে পারে৷ এরপর বুধবার (২৩ অক্টোবর) এটি নিম্নচাপে রূপ নিতে পারে।

অন্যদিকে প্রায় একই সময় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

তবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের লঘুচাপটি পর্যায়ক্রমে শক্তি সঞ্চয় করে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে৷ এরপর আগামী শনিবার (২৬ অক্টোবর) এটি ওড়িষা ও পশ্চিমবঙ্গ উপকূলে আসতে পারে।

ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও সেটি বাংলাদেশের উপকূলে আসবে কিনা, তা নিয়ে কিছু জানায়নি দুই দেশের আবহাওয়া অফিস। তবে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়া ঝড়গুলোর প্রভাব বাংলাদেশের খুলনা অঞ্চলে পড়ে৷ এতে বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের জন্য সচিবালয়: অংশীজনদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত

হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

আজকের পর থেকে আমাকে দেশনায়ক বলবেন না: তারেক রহমান

সন্দেহটা কোথায়, অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ফখরুলের

বাংলাদেশে এলো নেপালের বিদ্যুৎ

‘দরবেশ’ কারাগারেও তৎপর

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস

পুলিশে ফের বড় রদবদল

১০

সাবেক এমপি ইকবাল ও তার স্ত্রী চিত্রনায়িকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ

১১

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

১২

সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজে নেবে না: তারেক রহমান

১৩

জুলাই বিপ্লবের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইউনূসের

১৪

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনর্স্থাপনে চিন্তিত ভারত

১৫

পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প: আসিফ মাহমুদ

১৬

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল

১৭

পর্তুগালকে শেষ আটে তুলে ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন রোনালদো

১৮

নতুন প্রেম আর বই নিয়ে সুখবর দিলেন ভাবনা

১৯

এমন দেশ গড়তে চাই, যেন স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে: তারেক রহমান

২০