ইএসবি নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা

দুর্নীতির অভিযোগে গেল মাসে যুক্তরাজ্যের মন্ত্রীত্ব হারাতে হয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টারের পদ হারানোর পর এবার তার এমপি পদ নিয়েও চলছে টানাটানি। আর এই পরিস্থিতিতে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা।

টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় সংবাদমাধ্যম ‘দ্য মেইল অন সানডে’।

গত মাসে হওয়া এই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান, তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য যোগাড় করতে সমর্থ হয়েছেন।

‘দ্য মেইল অন সানডে’ জানিয়েছে, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে।

যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ও  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা এ চুক্তি স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকও। বলা হচ্ছে, টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাৎ করেছেন।

বাংলাদেশের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ব্রিটিশ দলটি ব্রিটেনে বালাদেশি কর্মকর্তাদের দ্বারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছেন। এছাড়া তারা টিউলিপের বিরুদ্ধে হয়ত তদন্ত করতে পারে।

জানা যায়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তার ১০ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশি এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাজ্যের এনসিএ-এর কর্মকর্তারাই এই গোপন বৈঠকটি আয়োজনের প্রস্তাব দেয়। এরপর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এটি আয়োজন করে।

এরআগেও এনসিএ-এর কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন। সেটি গত বছরের অক্টোবরে। সেবার তারা কথা দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে যেসব অর্থ পাচার করা হয়েছে, সেগুলো ফেরত দিতে তারা সহায়তা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালগালিচায় ঢাকার খালে নেমে খননের উদ্বোধন তিন উপদেষ্টার

আ.লীগের লিফলেট বিতরণ আমার অধিকার, বললেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা

টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা

বিএনপির মিত্রদেরও প্রাধান্য দিচ্ছে চীন

স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে: তারেক রহমান

১৫ বছরে চালু মাত্র একটি, কচ্ছপগতি বাকি পাঁচটির

গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ব্যবসা-বাণিজ্য তলানিতে অর্থনীতিতে বাড়ছে চাপ

যৌথবাহিনী তুলে নেওয়ার পর যুবদল নেতার মৃত্যু

১০

ভারতের মদদে দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ ছাত্রলীগ

১১

‘গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা’

১২

জ্বালানি তেলের দাম বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

১৩

ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনূস ‘ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে’

১৪

সচিবালয়ে আনসার বিদ্রোহ ৬৪৮ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, ৪৪৭ সদস্যকে অব্যাহতি

১৫

গুম-খুনে হাসিনা ও সেনাচক্র

১৬

পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ-আসিফ

১৭

শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ১০ হাজার কোটি টাকা গ্রাস নাসা নজরুলের

১৮

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

১৯

জামায়াত বিএনপি কোনো সংঘাত নেই: দুদু

২০