ইএসবি নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে উঠছে। তারা নিজেদের অবস্থানকে গুছিয়ে নিয়ে আবার দেশের দখল নেয়ার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে হাসিল করতে দেয়া হবে না। এই অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপি‘র সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি‘র বক্তৃতায় এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশকে পুনঃগঠনের জন্য বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেওয়া হয়েছে। এই দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের বিকাশসহ বেকারত্ব দূরী করন এবং কৃষির উন্নয়নে সকলের অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিগত ১৫ বছর জনগণের ভোট দেয়ার অধিকার ছিল না। জবাবদিহিতা ছিল না। অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেয়া হয়েছিল।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি‘র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: বরকত উল্লাহ বুলু। জেলা বিএনপি‘র আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন বিএনপি‘র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভুইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক আহম্মেদ, বিএনপি‘র কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালগালিচায় ঢাকার খালে নেমে খননের উদ্বোধন তিন উপদেষ্টার

আ.লীগের লিফলেট বিতরণ আমার অধিকার, বললেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা

টিউলিপের দুর্নীতি খতিয়ে দেখতে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থা

বিএনপির মিত্রদেরও প্রাধান্য দিচ্ছে চীন

স্বৈরাচার আবার দেশ দখলের চেষ্টা করছে: তারেক রহমান

১৫ বছরে চালু মাত্র একটি, কচ্ছপগতি বাকি পাঁচটির

গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ব্যবসা-বাণিজ্য তলানিতে অর্থনীতিতে বাড়ছে চাপ

যৌথবাহিনী তুলে নেওয়ার পর যুবদল নেতার মৃত্যু

১০

ভারতের মদদে দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ ছাত্রলীগ

১১

‘গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা’

১২

জ্বালানি তেলের দাম বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

১৩

ফিন্যান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনূস ‘ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে’

১৪

সচিবালয়ে আনসার বিদ্রোহ ৬৪৮ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, ৪৪৭ সদস্যকে অব্যাহতি

১৫

গুম-খুনে হাসিনা ও সেনাচক্র

১৬

পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ-আসিফ

১৭

শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ১০ হাজার কোটি টাকা গ্রাস নাসা নজরুলের

১৮

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

১৯

জামায়াত বিএনপি কোনো সংঘাত নেই: দুদু

২০