Rasel Sheikh
২৪ মে ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

ইলেকট্রিক গাড়ি চালিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি বৈদ্যুতিক যানবাহন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনের সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি যান এবং একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়েও দেখেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহনের এ উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এবং মান ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডই দেশের প্রথম বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি গাড়িগুলো পুরোপুরি ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এসব যানবাহনে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং প্রচলিত গাড়ির তুলনায় বিদ্যুৎ খরচও কম।

নির্মাতা প্রতিষ্ঠান আরও জানায়, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয় বিবেচনায় রেখে যানবাহনের দাম সহনীয় রাখার চেষ্টা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পোন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি জানান, নিরাপত্তা ও মান বজায় রেখে উৎপাদন অব্যাহত থাকলে সরকার এ খাতে সহায়তা করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে প্রদর্শনের জন্য আনা হয় দুটি স্পোর্টস ইউটিলিটি যান, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল।

সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে গাড়িগুলো পরিদর্শন করেন। এরপর একটি স্পোর্টস ইউটিলিটি যান চালিয়ে দেখেন। এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে তাঁকে অবহিত করেন। পরে তিনি একটি কাভার্ড ভ্যানও চালিয়ে দেখেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশে বৈদ্যুতিক যানবাহনের বাজার সম্প্রসারণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তাদের তৈরি স্পোর্টস ইউটিলিটি যান একবার পূর্ণ চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। সাধারণ চার্জিং ব্যবস্থায় ব্যাটারি পূর্ণ হতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগে, আর দ্রুত চার্জিং ব্যবস্থায় প্রায় ৩০ মিনিটে চার্জ সম্পন্ন করা যায়।

অন্যদিকে বৈদ্যুতিক ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে পারে। এসব যানবাহনের ব্যাটারি সাধারণভাবে পূর্ণ চার্জ হতে প্রায় ছয় ঘণ্টা এবং দ্রুত চার্জিং ব্যবস্থায় প্রায় ৪০ মিনিট সময় নেয়।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০