Rasel Sheikh
২৪ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরেই জ্বালানি, পরিবহন, কাঁচামালসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

নগরীর কদমতলী এলাকার ছোট ছোট ওয়ার্কশপ ও হালকা প্রকৌশল কারখানাগুলোতে তৈরি হচ্ছে জাহাজের প্লেট, গাড়ি ও ইঞ্জিনের গিয়ার বক্স থেকে শুরু করে শিল্পকারখানায় ব্যবহৃত নানা ধরনের যন্ত্রাংশ।

চট্টগ্রামের দেওয়ানহাট, কদমতলী ও পাঠানটুলিসহ নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে এ ধরনের অসংখ্য ক্ষুদ্র শিল্প কারখানা, যেগুলো পুরোপুরি বিদ্যুৎনির্ভর। তুলনামূলক কম খরচে উৎপাদিত এসব যন্ত্রাংশের ব্যাপক চাহিদা রয়েছে ইস্পাত, জাহাজ নির্মাণ, আবাসন ও ভারী শিল্প খাতে।

দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সাম্প্রতিক সময়ে জ্বালানি ও বিভিন্ন কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে চাপে পড়েছে হালকা প্রকৌশল খাত। এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নতুন করে উদ্বেগ তৈরি করেছে উদ্যোক্তাদের মধ্যে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০