Rasel Sheikh
২৪ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি ফসিল’

দেশের জ্বালানি চাহিদা পূরণে আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি ফসিল’। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে আসা ট্যাংকারটি হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করে বাংলাদেশে এসেছে।

শুক্রবার (২২ মে) সকাল পৌণে ১১টার দিকে ছোট অয়েল ট্যাংকারের মাধ্যমে ক্রুড লাইটারিং কার্যক্রম শুরু হয়। এসব অপরিশোধিত জ্বালানি তেল ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরএল) স্টোরেজ ট্যাংকে সংরক্ষণ করা হবে। পরে শোধন প্রক্রিয়ার মাধ্যমে ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল উৎপাদন করা হবে।

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, এক লাখ টন ক্রুডবাহী ট্যাংকারটি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। বর্তমানে ছোট ট্যাংকারে করে তেল স্টোরেজ ট্যাংকে নেওয়ার কাজ চলছে। এরপর শুরু হবে শোধন কার্যক্রম।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ বাংলাদেশে পৌঁছায়। ওই ট্যাংকারের সব ক্রুড খালাস শেষ হওয়ার পর ২৩ দিন বন্ধ থাকার পর গত ৮ মে পুনরায় চালু হয় ইআরএল। ট্যাংকারটিও হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে বাংলাদেশে আসে।

বিকল্প রুট ব্যবহার করায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে সময় বেশি লাগলেও, এভাবে নিয়মিত ক্রুড আমদানি চালিয়ে যেতে পারাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বিপিসি সূত্র জানিয়েছে, ইআরএলের জন্য আগের পরিকল্পনা অনুযায়ী প্রতি মাসে দুটি বড় ট্যাংকারে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহত থাকবে। আপাতত হরমুজ প্রণালি এড়িয়ে ট্যাংকারগুলো চট্টগ্রাম বন্দরে আসবে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো স্বল্প দূরত্বের হরমুজ রুটে ট্যাংকার চলাচল পুনরায় শুরু হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০