Rasel Sheikh
২৪ মে ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

মেহেরপুরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দেশে এই প্রথম কোনো ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে ঘোষণা হলো। আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই বিচার সম্পন্ন হওয়ায় ঘটনাটি নজির হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন সকালে মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল শিশুটি। পথে একা পেয়ে তাকে ধর্ষণ করে একই গ্রামের শাকিল হোসেন। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাবার কাছে গিয়ে ঘটনাটি জানায়। ওই দিনই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার বাবা গাংনী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা পড়ে। এরপর দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আদালত মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তুহিন অরণ্য বলেন, মেহেরপুরের বিচারিক ইতিহাসে এত দ্রুত সময়ে ধর্ষণ মামলার রায় এই প্রথম। তিনি মনে করেন, শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে দ্রুত বিচার ইতিবাচক বার্তা দেবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০