ইএসবি নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না গুলিবিদ্ধ দুই কলেজশিক্ষার্থী

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কলেজছাত্র ইয়াছিন হাজারী (১৭) ও নাহিদ মুন্সী (১৮) অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। এলাকাবাসীর সহায়তায় ও নিজেদের চেষ্টায় তাঁরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও এখনো পুরোপুরি সুস্থ হননি।

ইয়াছিন হাজারী দাউদকান্দির সুখীপুর গ্রামের আবদুল কাদের হাজারীর ছেলে। আর নাহিদ মুন্সী উপজেলার ষোলপাড়া গ্রামের মৃত মুজিবুর রহমান মুন্সীর ছেলে। গত ৪ আগস্ট দুপুরে দাউদকান্দির শহীদনগর এলাকায় আন্দোলনরত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে তাঁরা গুলিবিদ্ধ হন। ইয়াছিন স্থানীয় হাসানপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ও নাহিদ দ্বাদশ শ্রেণিতে পড়েন।

গুলিবিদ্ধ ইয়াছিন হাজারী জানান, আন্দোলনের শুরু থেকেই তিনি দাউদকান্দি পর্যন্ত প্রতিটি আন্দোলন–সংগ্রামে অংশগ্রহণ করেছেন। ৪ আগস্ট গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে প্রথমে দাউদকান্দি সদরের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। এরপর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সরকারি কোনো হাসপাতালে সেভাবে চিকিৎসা পায়নি। পরে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৪১ দিন চিকিৎসার পর তিনি হাঁটতে শুরু করেন। তাঁর গুলিবিদ্ধ পায়ে এখনো ব্যথা করে। অর্থাভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে পারছেন না তিনি।

ইয়াছিনের বাবা আবদুল কাদের হাজারী বলেন, দীর্ঘদিন বিদেশে ছিলেন তিনি। তিন মেয়েকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলেকে লেখাপড়া করাচ্ছেন। করোনা মহামারি শুরুর পর তিনি দেশে ফিরে আসেন। এরপর অনেক চেষ্টা করেও আর বিদেশে যেতে পারেননি। দেশে প্রথমে দোকান, পরে ভুট্টার ব্যবসা ও গরু লালন–পালনের চেষ্টা করেছেন। কোথাও সফল হতে পারেননি। বর্তমানে বসতবাড়ি ছাড়া আর কিছুই নেই। বেকার জীবন যাপন করছেন। ছেলের গুলিবিদ্ধ পা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। টাকার অভাবে এখন আর চিকিৎসা করাতে পারছেন না।

ইয়াছিনের বোন রুপা আক্তার বলেন, একমাত্র ছোট ভাই পরিবারের কাউকে কিছু না জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। টাকার অভাবে এখন চিকিৎসা করাতে পারছেন না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে ছোট ভাইয়ের চিকিৎসায় সহযোগিতা কামনা করছেন।

অন্যদিকে নাহিদ হাঁটুতে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ৫ আগস্ট বিকেল পর্যন্ত তাঁকে চিকিৎসা দেওয়া হয়নি। নিরুপায় হয়ে স্বজনেরা তাঁকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রায় তিন লাখ টাকা ব্যয় করে দুই মাসের বেশি সময় চিকিৎসা দেওয়া হয়। টাকার অভাবে এখন আর চিকিৎসা করাতে পারছেন না। গত মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয়।

নাহিদের মা নার্গিস বেগম বলেন, নাহিদের বাবা দীর্ঘ ১৬ বছর অসুস্থ থাকার পর গত বছর মারা যান। তাঁর চিকিৎসা করাতে গিয়ে ৩০ লাখ টাকা ঋণ করেছেন। নাহিদ গুলিবিদ্ধ হওয়ার পর স্বর্ণালংকার বন্ধক রেখে টাকা ধার করে নাহিদের চিকিৎসা করিয়েছেন। বর্তমানে কেউ তাঁদের ঋণও দিচ্ছেন না। উল্টো ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছেন। নাহিদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও লেখাপড়ার ব্যয় নিয়ে তিনি চিন্তিত হয়ে পড়েছেন।

ষোলপাড়া গ্রামের বাসিন্দা মোবারক হোসেন বলেন, নাহিদ মুন্সী রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। মৃত্যুকে ভয় করেননি। সেই ছেলে টাকার অভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে পারছেন না। তাঁর চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম প্রথম আলোকে বলেন, খবর নিয়ে ওই দুই শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের নির্দেশনায় ব্যাটারি রিকশা সমস্যার সমাধান হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া

মহাখালীতে রেললাইনে ব্যাটারিচালিত রিকশা ফেলে অবরোধ, আগারগাঁওয়ে সড়কে চালকেরা

শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প

পাসপোর্ট নিয়ে কলকাতায় পুলিশি হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশিরা

এবার শুনানিতে উঠছে জামায়াত নিবন্ধনের আপিল

বিচার বিভাগের জন্য সচিবালয়: অংশীজনদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত

হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ

আজকের পর থেকে আমাকে দেশনায়ক বলবেন না: তারেক রহমান

১০

সন্দেহটা কোথায়, অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন ফখরুলের

১১

বাংলাদেশে এলো নেপালের বিদ্যুৎ

১২

‘দরবেশ’ কারাগারেও তৎপর

১৩

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

১৪

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

১৫

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস

১৬

পুলিশে ফের বড় রদবদল

১৭

সাবেক এমপি ইকবাল ও তার স্ত্রী চিত্রনায়িকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ

১৮

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

১৯

সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজে নেবে না: তারেক রহমান

২০