ইএসবি নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: বরিশালে ৩ দিনে ৩২৫ অভিযান

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত তিন দিনে সাত জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৯৩ হাজার টাকা

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত পর্যন্ত বরিশাল বিভাগে ৩২৫টি অভিযান চালানো হয়েছে এবং ১০০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আর বরিশাল বিভাগে ৭১ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৫৩৬ বার বিভিন্ন মাছঘাট, ৯৮৫ বার বিভিন্ন আড়ত ও ৫৭৮ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত দুই দিনের অভিযানে ৯৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এর সঙ্গে এক কোটি ২৮ লাখ ৩৫ হাজার ৬০০ টাকার পাঁচ লাখ পাঁচ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আর নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলামে বিক্রি করে ৩৭ হাজার ৫০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে।

নিষেধাজ্ঞার এ সময়ে বরিশাল বিভাগের ছয় জেলার তিন হাজার ১৯ হাজার ৮৩০ জেলের মধ্যে সাত হাজার ৯৯৬ টন চাল বিতরণ করা হবে। এসব চাল বিতরণে পরিবহন ব্যয় ধরা হয়েছে ১৯ লাখ ৯৮ হাজার ৯৩৭ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়: তারেক রহমান

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপির কাছে সংস্কার নতুন নয় : আমীর খসরু

ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান

দুধ–চা কি উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া বারণ

বাংলাদেশিদের ই-ভিসা দেবে থাইল্যান্ড

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকে বদলি

১০

ছাত্রলীগের পদ পেয়েই কোটিপতি বনে যান তারা

১১

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

১২

নিষিদ্ধ সংগঠনের কেউ সরকারি চাকরি পাবে না: আসিফ মাহমুদ

১৩

রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

১৪

রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

১৫

শেখ হাসিনা পরিবারের ৬০ কাঠা প্লট বরাদ্দ বাতিলে হাইকোর্টের রুল

১৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত

১৭

গ্যাটকো মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়াসহ ৩ জন

১৮

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন শেখ হাসিনার গুম-খুনের সহযোগি!!

১৯

আয়করের ই–রিটার্ন জমায় নথিপত্র লাগবে না, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান

২০