Rasel Sheikh
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এয়ারপোর্টে বিদায় জানাতে ভিড় না করার অনুরোধ তারেক রহমানের

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে লন্ডনের বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এ অনুরোধ জানান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। একই সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের কথা উল্লেখ করে বলেন, প্রায় ১৭–১৮ বছর তিনি প্রবাসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন। আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ তিনি দেশে ফিরে যাবেন।

দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে যেন কোনো ধরনের হট্টগোল বা ভিড় না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, “আমার প্রত্যেকের কাছে অনুরোধ—২৫ তারিখে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না।”

তারেক রহমান বলেন, বিমানবন্দরে ভিড় হলে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে মানুষ জানতে পারবে যে, সেখানে জড়ো হওয়া সবাই বাংলাদেশি, যা দেশের ও দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি আরও বলেন, “যাঁরা আমার এই অনুরোধ রাখবেন এবং সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেব তাঁরা দল এবং সর্বোপরি দেশের স্বার্থ ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখেন। আর আমার নিষেধের পরও যদি কেউ সেখানে যান, তবে আমি মনে করতে বাধ্য হবো, তাঁরা ব্যক্তিগত স্বার্থে সেখানে গেছেন।” আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০