ইএসবি নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের পথে পাকিস্তানি জাহাজ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে। ১৯৭১ সালের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি এই বাণিজ্য শুরু হলো। সরকার থেকে সরকার (জি টু জি) পর্যায়ে হওয়া চুক্তি অনুসারে ২৫ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ।

গতকাল শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবার সরকার-অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি)-এর মাধ্যমে সরবরাহ করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল।

চাল রপ্তানির প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের ২৫ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে। বাকি ২৫ হাজার টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০