Rasel Sheikh
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবারও আলোচনায়। খোলামেলা পোশাক নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়লেও কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজের মতো করেই নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। সম্প্রতি বিকিনি পরা ছবি নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার শাড়িতে ধরা দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।

আজ বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন স্বস্তিকা। ছবিতে দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে তিনি। সাজে ছিল সাদামাটা কিন্তু স্টাইলিশ ছোঁয়া, সঙ্গে আত্মবিশ্বাসী ভঙ্গি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’

স্বস্তিকার এই শাড়ি লুক ঘিরে প্রশংসায় ভাসছে নেটমাধ্যম। একজন মন্তব্য করেছেন, ‘পরী একটা—বিকিনি হোক বা শাড়ি, সবেতেই অনন্য।’ আরেকজন লিখেছেন, ‘বয়স শুধু সংখ্যা, দেখলে তা বোঝার উপায় নেই।’

টালিউডের এই অভিনেত্রী পর্দার বাইরেও পোশাক ও ভাবনায় বরাবরই সাহসী। শাড়ি হোক কিংবা পশ্চিমা পোশাক—সব ধরনের সাজেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে খোলামেলা পোশাকে হাজির হলেই মাঝেমধ্যে কটাক্ষ আর ট্রলের মুখে পড়তে হয় তাঁকে।

সামাজিক মাধ্যমে ট্রল প্রসঙ্গে আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার তিনি লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ এই মন্তব্যেই স্পষ্ট, সমালোচনাকে বিশেষ গুরুত্ব দেন না তিনি।

উল্লেখ্য, এর আগে গত শনিবার নিজের ৪৫তম জন্মদিন উপলক্ষে বিকিনি পরা একাধিক ছবি পোস্ট করে আলোচনায় আসেন স্বস্তিকা মুখার্জি। হলুদ ও সাদা চেক বিকিনিতে তোলা সেই ছবিগুলো নিয়েও কম বিতর্ক হয়নি। তবে সমালোচনার তোয়াক্কা না করে নিজের মতো করেই এগিয়ে চলছেন স্বস্তিকা—আর তা যেন বারবারই প্রমাণ করে চলেছেন।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের রেকর্ড মূল্যবৃদ্ধি, বাড়ছে শিল্প ও গৃহস্থালির ব্যয়

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, নতুন মূল্যহার ঘোষণা

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

১০

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

১১

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১২

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১৩

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১৪

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৫

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৬

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৭

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৮

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৯

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

২০