Rasel Sheikh
২০ মে ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে টানা চার টেস্টে হারানোই বাংলাদেশের সেরা অর্জন: নাজমুল হোসেন

ট্রফি নিয়ে সংবাদসম্মেলনে নাজমুল হোসে

পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের পর এটিকেই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অর্জন বলে মন্তব্য করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঐতিহাসিক এই সাফল্যের পর সংবাদ সম্মেলনে এসে দলীয় পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার হিসেবে পাওয়া দুটি মোটরবাইকের একটি নিয়ে মাঠে ঘুরছিলেন নাজমুল। এ সময় ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেন উপস্থিত দর্শক ও ভক্তরা। ব্যস্ততার মাঝেই হাস্যরস করে তিনি বলেন, “সংবাদ সম্মেলনেও তো যেতে হবে!”

 

পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে একবার জিম্বাবুয়ের বিপক্ষেও টানা চার টেস্ট জিতেছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে বিবেচনায় নিয়ে এই অর্জনকে আরও বিশেষ বলে মনে করছেন অধিনায়ক। নাজমুল বলেন, “এখন পর্যন্ত এটাই সেরা অর্জন। তবে সামনে বাংলাদেশ আরও অনেক টেস্ট ম্যাচ খেলবে, সেখানে আরও বড় অর্জন আসবে—এটাই আশা।”

 

তবে সাফল্যের মধ্যেও উন্নতির জায়গা দেখছেন তিনি। অধিনায়ক বলেন, “এই চারটি ম্যাচ খুবই বিশেষ। আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু টেস্ট দলকে ধীরে ধীরে আরও গড়ে তুলতে হবে। এখনও অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে। দেশে ও দেশের বাইরে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে তখন বলা যাবে দলটি আরও শক্ত অবস্থানে যাচ্ছে।”

 

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দুটি টেস্টই গড়িয়েছে পঞ্চম দিনে। বিশেষ করে সিলেট টেস্টের শেষ দিনে জমে ওঠে নাটকীয়তা। পাকিস্তানের তখন জয়ের জন্য দরকার ছিল ১২১ রান, হাতে ছিল ৩ উইকেট। সাজিদ খান ও মোহাম্মদ রিজওয়ান প্রথম ঘণ্টায় বাংলাদেশের বোলারদের চাপে ফেলেছিলেন।  সেই পরিস্থিতির কথা তুলে ধরে নাজমুল বলেন, “শেষ এক ঘণ্টার আবেগ ব্যাখ্যা করা কঠিন। ওরা সত্যিই ভালো ব্যাটিং করছিল এবং আমরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম। তবে আগের তুলনায় এখন আবেগ নিয়ন্ত্রণ করা ও প্যানিক না করার দিকটা ভালো হয়েছে।”

 

পুরো সিরিজে দলীয় অবদানের প্রশংসাও করেন অধিনায়ক। কখনো ব্যাট হাতে লিটন দাস, আবার কখনো বল হাতে তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন। নাজমুল বলেন, “দল হিসেবে খেলতে পারাটা বড় উন্নতির জায়গা। শুধু যারা খেলেছে তা নয়, যারা একাদশে সুযোগ পায়নি কিংবা কোচিং স্টাফ—সবার অবদান ছিল। অধিনায়ক হিসেবে প্রতিটি খেলোয়াড়ের পরিশ্রম ও মানসিকতা দেখে আমি খুব গর্বিত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে টানা চার টেস্টে হারানোই বাংলাদেশের সেরা অর্জন: নাজমুল হোসেন

ডেভিড বেকহামের জন্মদিনে মেয়ের অভিনব উপহার, বাবার নামে বিশেষ গোলাপ

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

বিদ্যুতের দাম আবার বাড়ছে: পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১.৫০ টাকা পর্যন্ত প্রস্তাব

ডিএনসিসি কোভিড হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি, রোগীরা বিপাকে

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দাবি জনতার দলের

ঈদকে কেন্দ্র করে জাল নোটের কারবার বেড়েছে, সক্রিয় প্রতারক চক্র

কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

পাকিস্তানকে ঘরে-বাইরে ধবলধোলাই: টেস্ট ইতিহাসে ‘ফার্স্ট বয়’ বাংলাদেশ

১০

গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান

১১

মানবতাবিরোধী অপরাধ মামলায় আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ

১২

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

১৩

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন

১৪

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে দক্ষ ও গতিশীল করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

১৬

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা প্রাদুর্ভাব, মৃত বেড়ে ১৩১

১৭

টাইগারদের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৮

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাতে বিকেন্দ্রীকরণে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

১৯

বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা, শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বললেন পুতিন

২০