Rasel Sheikh
২০ মে ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

২০২৫ সালের এপ্রিল থেকে ভারতনিবন্ধিত বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে রেখেছে পাকিস্তান। ওই সময় ভারতনিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে ভারত। তবে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিলেও তাতে সাড়া দেয়নি ভারত।

অনলাইন সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার জারি করা নতুন নোটাম (নোটিস টু এয়ারমেন)- বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমা ভারতীয় নিবন্ধিত সব বিমানের জন্য বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞাটি শুধু যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে নয়, বরং ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া সব ধরনের বিমানের ওপরও প্রযোজ্য হবে। এছাড়া সামরিক বিমানও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে বলে জানানো হয়েছে।

নোটামে আরও বলা হয়েছে, পাকিস্তানের দুটি ফ্লাইট ইনফরমেশন রিজিয়নকরাচি লাহোরউভয় অঞ্চলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর আগের নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ মে শেষ হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে তা আরও এক মাস বাড়ানো হয়েছে।

এদিকে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় এয়ারলাইন্সগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ইউরোপ, মধ্যপ্রাচ্য মধ্য এশিয়ার বিভিন্ন গন্তব্যে যেতে বিমানের দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি জ্বালানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে টানা চার টেস্টে হারানোই বাংলাদেশের সেরা অর্জন: নাজমুল হোসেন

ডেভিড বেকহামের জন্মদিনে মেয়ের অভিনব উপহার, বাবার নামে বিশেষ গোলাপ

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

বিদ্যুতের দাম আবার বাড়ছে: পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১.৫০ টাকা পর্যন্ত প্রস্তাব

ডিএনসিসি কোভিড হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি, রোগীরা বিপাকে

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দাবি জনতার দলের

ঈদকে কেন্দ্র করে জাল নোটের কারবার বেড়েছে, সক্রিয় প্রতারক চক্র

কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

পাকিস্তানকে ঘরে-বাইরে ধবলধোলাই: টেস্ট ইতিহাসে ‘ফার্স্ট বয়’ বাংলাদেশ

১০

গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান

১১

মানবতাবিরোধী অপরাধ মামলায় আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ

১২

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

১৩

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন

১৪

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে দক্ষ ও গতিশীল করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

১৬

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা প্রাদুর্ভাব, মৃত বেড়ে ১৩১

১৭

টাইগারদের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৮

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাতে বিকেন্দ্রীকরণে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

১৯

বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা, শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বললেন পুতিন

২০