Rasel Sheikh
২০ মে ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন খুলনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তোলা

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে রোগীদের সেবা, ভ্যাকসিন সরবরাহ এবং খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় কয়েকজন রোগী অভিযোগ করেন, অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন পেতে তাদের হয়রানির শিকার হতে হয়েছে। কেউ কেউ ২৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে বাধ্য হয়েছেন বলেও জানান। বিষয়টি শুনে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে এ পরিস্থিতির কারণ জানতে চান।

জবাবে তত্ত্বাবধায়ক জানান, আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় এই সংকট তৈরি হয়েছিল। তবে ঘটনাস্থল থেকেই ঢাকায় যোগাযোগ করে মন্ত্রী জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কোনো চাহিদাপত্রই পাঠানো হয়নি। পরে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এরপর হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কুমড়ার তরকারি মুখে দিয়ে তিনি তা ফেলে দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?”

তিনি হাসপাতালের সুপারিনটেনডেন্টকে রোগীদের জন্য উন্নত মানের খাবার নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় কিছু অনিয়ম থাকতে পারে। তবে কিছু অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জনগণের স্বার্থে যতটুকু ব্যবস্থা নেওয়া প্রয়োজন, ততটুকুই নেওয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ওয়ার্ড পরিদর্শনের সময় অনেক রোগী হাসপাতালের সেবার প্রশংসাও করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে টানা চার টেস্টে হারানোই বাংলাদেশের সেরা অর্জন: নাজমুল হোসেন

ডেভিড বেকহামের জন্মদিনে মেয়ের অভিনব উপহার, বাবার নামে বিশেষ গোলাপ

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

বিদ্যুতের দাম আবার বাড়ছে: পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি ১.৫০ টাকা পর্যন্ত প্রস্তাব

ডিএনসিসি কোভিড হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের কর্মবিরতি, রোগীরা বিপাকে

তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের দাবি জনতার দলের

ঈদকে কেন্দ্র করে জাল নোটের কারবার বেড়েছে, সক্রিয় প্রতারক চক্র

কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

পাকিস্তানকে ঘরে-বাইরে ধবলধোলাই: টেস্ট ইতিহাসে ‘ফার্স্ট বয়’ বাংলাদেশ

১০

গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান

১১

মানবতাবিরোধী অপরাধ মামলায় আবুল হাসানাত আবদুল্লাহ ও তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ

১২

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

১৩

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন

১৪

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে দক্ষ ও গতিশীল করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

১৬

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা প্রাদুর্ভাব, মৃত বেড়ে ১৩১

১৭

টাইগারদের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৮

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক খাতে বিকেন্দ্রীকরণে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

১৯

বেইজিংয়ে উষ্ণ অভ্যর্থনা, শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বললেন পুতিন

২০