Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি : শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান মানেই পর্দায় নতুনত্ব। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও প্রতিটি সিনেমায় ভিন্ন লুক ও অভিনয়ের বৈচিত্র্যে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। নিজেকে বারবার বদলে ফেলার এই ধারাবাহিকতার পেছনের দর্শন এবার নিজেই জানালেন শাকিব খান।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি নতুন ছবি প্রকাশ করেন এই মেগাস্টার। সেখানে চিরচেনা স্টাইলিশ লুকে দেখা যায় তাঁকে। ছবিটি প্রকাশের পর এক ভক্ত মন্তব্য করে জানতে চান, কীভাবে একজন মানুষ এত দ্রুত ও নিয়মিত নিজেকে পরিবর্তন করতে পারেন।

ভক্তের প্রশ্নের জবাবে শাকিব খান লেখেন, সময়, অভিজ্ঞতা আর শেখার আগ্রহ থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে দেয়, তারা পিছিয়ে পড়ে।

নিজের নিরন্তর পথচলার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই। আর বিশ্বাস করি, প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।’

শাকিব খানের এই মন্তব্য ইতিবাচকভাবে নিয়েছেন ভক্ত-অনুরাগীরা। অনেকের মতে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাঁকে দীর্ঘদিন ধরে সাফল্যের শীর্ষে ধরে রেখেছে।

এদিকে আসন্ন একাধিক নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এসব প্রজেক্টে তাঁকে আবারও নতুন কোনো অবতারে দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০