Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এই দিনে ৮৩ বছর বয়সে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার ফজলে হাসান আবেদকে বাংলাদেশ সরকার ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করেছেন।

ফজলে হাসান আবেদ ১৯৭১ সালে মাত্র ৩৬ বছর বয়সে সুনামগঞ্জে ক্ষুদ্র ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাকের সূচনা করেন। ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে নানামাত্রিক বিনিয়োগের মাধ্যমে ব্র্যাক আজ ১৪টি দেশ এবং ১৪ কোটি ৫০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। সংস্থা আন্তর্জাতিকভাবে বিশ্বের শীর্ষ বেসরকারি সংস্থার স্বীকৃতি অর্জন করেছে।

১৯৩৬ সালের ২৭ এপ্রিল সিলেটের হবিগঞ্জের বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। শিক্ষার উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অশোকা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১০ সালে ব্রিটেনের রানির কাছ থেকে নাইটহুড মর্যাদা লাভ করেন তিনি। ২০১৯ সালে নেদারল্যান্ডসের রাজাও তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করেন।

এছাড়া, ২০১৪ ও ২০১৭ সালে ফরচুন ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ প্রভাবশালী ৫০ ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নেন স্যার ফজলে হাসান আবেদ।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০