Rasel Sheikh
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শিল্পীদের কাজ ‘চেটেপুটে খাই’—বললেন সোহিনী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সাবলীল অভিনয় ও শক্তিশালী চরিত্রায়ণের মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছেই পরিচিত মুখ তিনি। অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের নাটক ও সিনেমার খোঁজখবরও নিয়মিত রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের মুগ্ধতা ও ভালো লাগার কথা প্রকাশ করেছেন সোহিনী।

সাক্ষাৎকারে বিশেষভাবে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী জুটির প্রশংসা করেন সোহিনী সরকার। তিনি বলেন, ‘মেহজাবীন আর নিশো—এই দুজনের ডুয়োটা আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।’

বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘বাংলাদেশের অভিনেতাদের কথা হলেই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে। জয়া আহসান বা অপি করিমও আমার খুব পছন্দের অভিনেত্রী।’

বাংলাদেশি শিল্পীদের কাজ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সোহিনী আরও বলেন, ‘আমরা যারা এপার বাংলা–ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ লাগে। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই—যাকে বলে।’

বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যেও বাংলাদেশের শিল্পীদের কাজ নজরে রেখেছেন সোহিনী সরকার। তিনি তাসনিয়া ফারিণের অভিনয়ের প্রশংসা করেন এবং নুসরাত ইমরোজ তিশার কাজের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন বলে জানান এই অভিনেত্রী।

ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে সোহিনীর মন্তব্য, ‘শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার।’ এ ছাড়া চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি।

বাংলাদেশের শিল্পীদের প্রতি সোহিনী সরকারের এমন খোলামেলা প্রশংসা দুই বাংলার সাংস্কৃতিক যোগসূত্রকে আরও একবার সামনে আনল বলে মনে করছেন অনেকে।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০