ইএসবি নিউজ ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ ঘণ্টা অজ্ঞান ছিলেন আমিশা

২০২৩ সালের ঘটনা । ‘গদর ২’ সিনেমা ৯০ দশকের মানুষের কাছে একটি নস্টালজিক অনুভূতি নিয়ে এসেছিল। বহু বছর পর সাকিনা ও তারা সিংয়ের সেই প্রেম দেখে খুশি হয়েছিলেন দর্শকরা। তবে এই আইকনিক ভূমিকায় অভিনয় করতে গিয়ে জীবন নিয়ে শঙ্কায় পড়ে যান বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। কী হয়েছিল সেদিন সিনেমা সেটে, জানালেন অভিনেত্রী?

এক সাক্ষাৎকারে সম্প্রতি আমিশা বলেন, একটি সিনে আমাকে পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হবে। আমি পরিচালককে জিজ্ঞাসা করলাম পানি গরম আছে কিনা। তিনি বললেন পানি গরম থাকবে, আমি যেন টেনশন না করি। যখন শট দিতে যাই, দেখি পানি কনকনে ঠান্ডা।

পাতলা সালোয়ার-কামিজ পরা ছিলাম। যখন আমার ওপর পানি ঢালা হয়, রীতিমতো কাঁপছিলাম। বরফের মতো ঠান্ডা ছিল পানি। শুটিং শুরু হলো। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে- বলছিলেন আমিশা।

অভিনেত্রী বলেন, শুট শেষ হওয়ার পর সহকর্মীরা আমাকে ব্র্যান্ডি দেন, পা ঘষে দেন। কিন্তু আমার শরীর ঠান্ডায় বরফের মতো জমে গেছে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে তড়িঘড়ি মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়। চার ঘণ্টা জ্ঞান ছিল না আমার। সবাই ভেবেছিলেন আমি বাঁচব না, মারা গেছি।

৪ ঘণ্টা পর যখন চোখ মেললাম, সবাই স্বস্তির নিশ্বাস ফেললেন। বুঝতে পারি ভীষণ টেনশনে ছিলেন তারা। এই চার ঘণ্টায় ঠিক কী হয়েছিল, আমার মনে নেই- বলেন আমিশা।

সানি দেওল প্রসঙ্গে নায়িকা বলেন, সানি স্যার আমাকে খুব সাহায্য করেছিলেন। ব্লাডপ্রেসার মেশিন এনে রক্তচাপ মাপেন, থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপেন। চিকিৎসক ডেকে আনেন।

প্রসঙ্গত, ‘গদর ২’ প্রায় ৫০০ কোটি রুপি আয় করে। শুধু আয়ের দিক থেকে নয়, জনপ্রিয়তায় সিনেমাটি এগিয়ে ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০