ইএসবি নিউজ ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারদিনে পুড়েছে ১০ হাজার ঘরবাড়ি কারফিউ জারি

চার দিন ধরে দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এখনও পুড়ছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখেরও বেশি বাসিন্দাকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। পাঁচটি আলাদা আগুনের ঘটনায় ৩৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। পানির তীব্র সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার বিভাগের কর্মীরা।

দাবানলে পুড়ে গেছে ৫৮ মাইলেও বেশি এলাকা। মঙ্গলবার সবচেয়ে বড় দাবানল দেখা যায় প্যারাডাইস প্যালিসেডসে। ঘরবাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। উত্তর লস অ্যাঞ্জেলেস কাউন্টির আলটাডেনায় ইটন ফায়ারে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। পুড়ে গেছে ২১ বর্গমাইলেরও বেশি এলাকা।

এদিকে, লস অ্যাঞ্জেলেসজুড়ে জরুরি অবস্থা জারি থাকায় বিপাকে পড়েছে বাসিন্দারা। প্যাসিফিক প্যালিসেডস এবং মালিবুতে সবচেয়ে বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন ফায়ার বিভাগের কর্মীরা। মাত্র আট শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ছাড়া আলটাডেনা এলাকায় ইটনের আগুন তিন শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার বিভাগের প্রধান জেসন শিলিঙ্গার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০