Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বেড়ে ৫০০

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বর্তমানে বছরে ৫০০ এ উন্নীত করা হয়েছে। দেশটির রিয়া‌দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শুক্রবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানায়।

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও ডিপ্লোমা কোর্সে বিদেশি শিক্ষার্থীরা বৃত্তির মাধ্যমে অধ্যয়ন করতে পারবেন। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল—মোট ১০টি বিষয়ে বৃত্তির সুযোগ রয়েছে।

স্নাতক পর্যায়ের জন্য শিক্ষার্থীর বয়স ১৭–২৫ বছর, স্নাতকোত্তরের জন্য ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর হতে হবে। বৃত্তির আওতায় পড়ার সুযোগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল বিশ্ববিদ্যালয়, নাজরান বিশ্ববিদ্যালয়, জাযান বিশ্ববিদ্যালয়, উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয় ও কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়।

পূর্বে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করতে হতো। এখন Study in Saudi নামের একক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সর্বোচ্চ ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে আবেদন করতে পারবেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নির্বাচন মেধা ও নির্ধারিত কোটা অনুযায়ী করা হবে।

বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানার জন্য ভিজিট করুন: https://studyinsaudi.moe.gov.sa/Universities

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০