Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়ার ওপর সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বাগত জানিয়েছে দামেস্ক

সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সময় সিরিয়ার ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন কংগ্রেস। গৃহযুদ্ধ ও দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে বিধ্বস্ত দেশটিতে দেশি ও বিদেশি বিনিয়োগের পথ সুগম করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “নিষেধাজ্ঞা ছাড়াই আজ সিরিয়ার জন্য নতুন এক দিনের সূচনা। সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ। ১৪ বছর ধরে প্রচেষ্টা এবং ধৈর্যের জন্য আপনাদেরও ধন্যবাদ।”

আল-শারা মার্কিন কংগ্রেসের সদস্যদেরও সিরিয়ার জনগণের ত্যাগ স্বীকার করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া তিনি দেশি ও বিদেশি সকল সিরিয়ানকে দেশের পুনর্গঠন ও উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানিয়েছেন।

মার্কিন কংগ্রেস গত বুধবার সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে বাতিল করেছে। এর আগে, সাবেক মার্কিন প্রশাসন দুইবার সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করলেও পুরোপুরি বাতিল করেনি। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবারের বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশটি পুনর্গঠন ও উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০