ইএসবি নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহবাগ মোড় অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের

অসংগতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন ও অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগের দাবিসহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ম্যাটস-এর শিক্ষার্থীরা এই মোড় অবরোধ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাদুঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। সেসময় সরকারকে এক ঘণ্টার সময় বেঁধে দেন তারা। নির্ধারিত সময়ে মধ্যে কোনো আশ্বাস না পেলে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে তারা আমাদের দাবি মেনে নেয়নি বা আমাদের সাথে যোগাযোগও করেনি। তাই আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

তিনি বলেন, আমাদের ম্যাটসে নিয়োগ প্রক্রিয়া অনেকদিন যাবৎ আটকিয়ে রাখা হয়েছে। এতে অনেকেই পড়াশোনা করেও চাকরি পাচ্ছে না।

কুমিল্লা সরকারি ম্যাটসের শিক্ষার্থী হাসান বলেন, আমাদের এই দাবিগুলো অনেক আগের। আমাদের নিয়োগ প্রক্রিয়া গত ১২ বছর ধরে আটকে আছে। এটা নিয়ে ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।

তিনি বলেন, আমাদের সেক্টর থেকে প্রাইভেট ও সরকারিতে কোনো চাকরিই নাই। স্বাস্থ্য খাতে ম্যাটসের থেকে মানুষ থাকার কথা থাকলেও দুর্ভাগ্যবশত তা নাই। শুধু তাই নয়, প্রতিটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাব অ্যাসিসেন্ট মেডিকেল অফিসার (এসএসিএমও) পদ থাকলেও নিয়োগ বন্ধ আছে। আমরা মূলত সেই গলদগুলো দূর করার দাবি জানাতে এখানে সমবেত হয়েছি।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদে কর্মসংস্থান সৃষ্টি; অনতিবিলম্বে ৪ বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছর ইন্টার্নশীপ চালু; প্রস্তাবিত-এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড-বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড চালু করা; আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০