ইএসবি নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। এর আগে ৯টার দিকে শিক্ষার্থীরা গাছের ডালে ঝুলন্ত মরদেহটি দেখে পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে জানান।

শিক্ষার্থীরা জানান, তারা সকালে ক্লাস করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এ সময় দেখেন কিছু মানুষ জটলা হয়ে ওপরে তাকিয়ে আছে। পরে সেখানে গিয়ে তারা ঝুলন্ত মরদেহটি দেখতে পান।

মরদেহ উদ্ধার করতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলে থাকা অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৫০ এর কাছাকাছি। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহ নামিয়ে ঢামেক মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, সকালে আমরা জানতে পারি জিমনেসিয়াম এলাকায় গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে মরদেহ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বলেন, মরদেহটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে। আপাতত মরদেহটি মর্গে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০