ইএসবি নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

জয়ের পরে জয় নিয়েই এগিয়ে চলেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আজ সকালেই বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হারিয়েছে। এবার অনূর্ধ্ব ১৯ দল জয় পেল স্কটল্যান্ডের বিপক্ষে।

স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠে গেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বাঙ্গিতে সুমাইয়া আক্তারের দল স্কটল্যান্ডকে ১২২ রানের লক্ষ্য দিয়ে জিতেছে ১৮ রানে। সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে। সেখানে খেলতে হবে দুটি ম্যাচ। সেই পর্ব পেরোতে পারলে সেমিফাইনাল।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই হারায় সুমাইয়া আক্তার সুবর্ণাকে। এরপর ওপেনার ফাহমিদা ছোঁয়ার সঙ্গে ২৬ রানের জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।

ব্যক্তিগত ১৪ রানে ফাহমিদা রানআউট হলে ভাঙে সে জুটি।

জুয়াইরিয়াও আউট হন ২০ রান করে। ছন্দে থাকা সাদিয়া ইসলাম রান পাননি, আউট হন ৬ রান করে। একপর্যায়ে ৫০ রানেই ৫ উইকেট হারায় মেয়েরা। সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা, গড়েন ৩৮ রানের জুটি। আফিয়া করেন ১৯ বলে ২১। অধিনায়ক সুমাইয়া ৩৬ বলে ২৯ রানে ছিলেন অপরাজিত।

১২২ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে ফেলে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় ২ উইকেট। ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার, পিপা কেলি হন রানআউট।

সেখান থেকে দলকে টেনে তোলেন

পিপা স্প্রাউল ও নিয়াম মুইর, গড়েন ৫০ রানের জুটি। হাবিবা ইসলামের বলে নিয়াম যখন ২২ রানে ফেরেন, তখন স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৩২ বলে ৫৩ রান। এই জুটি ভাঙার পর আর সেই সমীকরণ মেলানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। দলটি থেমে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে।নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় তারা। স্কটল্যান্ডকে হারিয়ে আবার জয়ের পথে ফিরল দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০