ইএসবি নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) কাছে বুধবার রাতে এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে, ফলে বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর চক্কর দিতে দেখা গেছে।

ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কেনেডি সেন্টারের কাছের পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান বিধ্বস্তের ইঙ্গিত দেয়।

রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে।

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।

এক্স পোস্টে জেডি ভ্যান্স লিখেন, দয়া করে রেগান বিমানবন্দরের কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া মাঝ-আকাশ সংঘর্ষে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আপাতত সবার ভালো থাকার আশা করছি।

অন্যদিকে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এক্স পোস্টে হেগসেথ লিখেন, যদি প্রয়োজন হয়, সহায়তা দিতে প্রস্তুত। দুর্ঘটনায় জড়িত সকলের জন্য প্রার্থনা।

এখনও পর্যন্ত কর্তৃপক্ষ বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের রেকর্ড মূল্যবৃদ্ধি, বাড়ছে শিল্প ও গৃহস্থালির ব্যয়

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, নতুন মূল্যহার ঘোষণা

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

১০

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

১১

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১২

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১৩

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১৪

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৫

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৬

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৭

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৮

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৯

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

২০