Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানান।

এদিকে শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় বীর শহীদ শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি : শাকিব খান

ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করতে চাই : আখতার হোসেন

তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন : মির্জা আব্বাস

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

সংসদ নির্বাচনের তফসিল আংশিক সংশোধন করল ইসি

চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র : গভর্নর

হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

দক্ষিণ সুদানে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

১০

সম্মান দিলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ করবে না রাশিয়া

১১

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

১২

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

১৩

ফেরেশতা পর্যন্ত উপস্থিত ছিলেন সাহাবি মুয়াবিয়ার জানাজায়

১৪

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

১৫

সন্ত্রাস-সহিংসতার আহ্বানবাণীযুক্ত পোস্টের অভিযোগ দিতে হোয়াটসঅ্যাপ ও ইমেইলের আহ্বান

১৬

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বেড়ে ৫০০

১৭

সিরিয়ার ওপর সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বাগত জানিয়েছে দামেস্ক

১৮

আজ সিলেট ও রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট

১৯

ওষুধের আসল–নকল চেনা দায়

২০