Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনের তফসিল আংশিক সংশোধন করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর জারি করা মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্য সংশোধন করে নতুন একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে কমিশন।

আজ শনিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মূলত তিনটি পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ১১ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটে প্রকাশিত সময়সূচিতে এই সংশোধন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠার দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লেখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগে আপিল দায়েরের সময় নির্ধারণ ছিল ২১–২৭ পৌষ (৫–১১ জানুয়ারি, সোমবার–রোববার)। সংশোধিত প্রজ্ঞাপনে তা পরিবর্তন করে ২১–২৫ পৌষ (৫–৯ জানুয়ারি, সোমবার–শুক্রবার) করা হয়েছে।

এ ছাড়া গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আগে আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ ছিল ২৮ পৌষ–৪ মাঘ (১২–১৮ জানুয়ারি, সোমবার–রোববার)। সংশোধিত প্রজ্ঞাপনে তা পরিবর্তন করে ২৬ পৌষ–৪ মাঘ (১০–১৮ জানুয়ারি, শনিবার–রোববার) নির্ধারণ করা হয়েছে।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০