Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পকলার সব অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাষ্ট্রীয় শোক দিবস ও বর্তমান পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ ছাড়া অনিবার্য কারণবশত ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত থাকবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে। পাশাপাশি ছায়ানটেও ভাঙচুর চালানো হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি : শাকিব খান

ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করতে চাই : আখতার হোসেন

তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন : মির্জা আব্বাস

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

সংসদ নির্বাচনের তফসিল আংশিক সংশোধন করল ইসি

চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র : গভর্নর

হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

দক্ষিণ সুদানে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

১০

সম্মান দিলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ করবে না রাশিয়া

১১

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

১২

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

১৩

ফেরেশতা পর্যন্ত উপস্থিত ছিলেন সাহাবি মুয়াবিয়ার জানাজায়

১৪

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

১৫

সন্ত্রাস-সহিংসতার আহ্বানবাণীযুক্ত পোস্টের অভিযোগ দিতে হোয়াটসঅ্যাপ ও ইমেইলের আহ্বান

১৬

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বেড়ে ৫০০

১৭

সিরিয়ার ওপর সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বাগত জানিয়েছে দামেস্ক

১৮

আজ সিলেট ও রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট

১৯

ওষুধের আসল–নকল চেনা দায়

২০