Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক ও নারী-শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

প্রধান উপদেষ্টা বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সীমান্ত উত্তেজনা, পুশইনসহ নানা নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) বিজিবি দিবস উদযাপিত হচ্ছে।

বাণীতে প্রধান উপদেষ্টা বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এই অঞ্চলের সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে।

ড. ইউনূস বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির দুইজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন সদস্য খেতাবপ্রাপ্ত হন এবং ৮১৭ জন শহীদ আত্মত্যাগ করেন। তাঁদের আত্মত্যাগ বিজিবির ইতিহাসকে মহিমান্বিত করেছে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে দেশমাতৃকার বৃহত্তর কল্যাণে যেসব বিজিবি সদস্য বিভিন্ন সময়ে আত্মোৎসর্গ করেছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বিজিবি দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি : শাকিব খান

ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করতে চাই : আখতার হোসেন

তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন : মির্জা আব্বাস

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

সংসদ নির্বাচনের তফসিল আংশিক সংশোধন করল ইসি

চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র : গভর্নর

হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

দক্ষিণ সুদানে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

১০

সম্মান দিলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ করবে না রাশিয়া

১১

হাদির জানাজা পড়াবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

১২

কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

১৩

ফেরেশতা পর্যন্ত উপস্থিত ছিলেন সাহাবি মুয়াবিয়ার জানাজায়

১৪

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

১৫

সন্ত্রাস-সহিংসতার আহ্বানবাণীযুক্ত পোস্টের অভিযোগ দিতে হোয়াটসঅ্যাপ ও ইমেইলের আহ্বান

১৬

সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বেড়ে ৫০০

১৭

সিরিয়ার ওপর সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বাগত জানিয়েছে দামেস্ক

১৮

আজ সিলেট ও রংপুরে ৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট

১৯

ওষুধের আসল–নকল চেনা দায়

২০