Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব

ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে একের পর এক পেনাল্টি ঠেকিয়ে প্যারিস সেন্ট–জার্মেইকে (পিএসজি) এনে দিলেন ঐতিহাসিক জয়। ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে পেনাল্টি শুটআউটে পিএসজির নায়ক হয়ে উঠেছেন রাশিয়ান গোলকিপার মাতভেই সাফোনোভ।

২৬ বছর বয়সী সাফোনোভ পিএসজির হয়ে খেলছিলেন মাত্র চতুর্থ ম্যাচ। গত ২৯ নভেম্বর প্রথম গোলকিপার লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে পড়ার পর সুযোগ পান তিনি। সেই সুযোগই বুধবার রাতে দারুণভাবে কাজে লাগালেন এই রুশ গোলকিপার।

নির্ধারিত সময়ে ম্যাচ অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুটআউটে গড়ায় খেলা। সেখানে চারটি পেনাল্টি সেভ করে ২–১ ব্যবধানে পিএসজিকে জয় এনে দেন সাফোনোভ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক শিরোপা জেতে ফরাসি চ্যাম্পিয়নরা।

জয়ের পর সতীর্থরা যখন গোলপোস্টের পাশে তাঁকে ছুড়ে উদ্‌যাপন করছিলেন, তখন নিজের বাঁ হাত শক্ত করে চেপে ধরেছিলেন সাফোনোভ। তখনই ইঙ্গিত মিলেছিল চোটের। পরে জানা যায়, পেনাল্টি শুটআউটের মধ্যেই তাঁর হাত ভেঙে গেছে।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘এটা অবিশ্বাস্য। খেলোয়াড় নিজেও জানে না কীভাবে চোটটা হলো। আমরা ধারণা করছি, তৃতীয় পেনাল্টি কিকের সময় তার হাতে সমস্যা হয়। ভাঙা হাত নিয়েই শেষ দুটি শট সেভ করেছে সে। অ্যাড্রেনালিন এতটাই শক্তিশালী ছিল যে ব্যথা সে টেরই পায়নি।’

এনরিকে আরও বলেন, ‘দলকে সাহায্য করার যে মানসিকতা সাফোনোভ দেখিয়েছে, তা অসাধারণ। এমন মানসিকতাই আমরা খেলোয়াড়দের মধ্যে দেখতে চাই।’

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সাফোনোভ। সেখানে চোটের বিস্তারিত না জানালেও তিনি লেখেন, ‘আপনারা জানেন, যাই ঘটুক না কেন, আমি ভেঙে যাই না।’

পিএসজি জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ পর সাফোনোভের চোটের অবস্থা নতুন করে মূল্যায়ন করা হবে। এতে করে গোলকিপার পজিশনে কিছুটা দুশ্চিন্তায় পড়েছে প্যারিস ক্লাবটি। আগামী শনিবার ফরাসি কাপে পঞ্চম স্তরের ক্লাব ভেন্দে ফোন্তেনেইয়ের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০