Rasel Sheikh
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাতিল হওয়ার পথে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে টুর্নামেন্টের দ্বাদশ আসর। তবে তার আগে ২৪ ডিসেম্বর মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, সেটি বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের দিকেই এগোচ্ছে বিষয়টি। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই শঙ্কা ও অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনাই এখন বেশি। তবে এ বিষয়ে সরকার থেকে চূড়ান্ত চিঠির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠি পাওয়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠান না হলেও নির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে টুর্নামেন্টের খেলা। আগামী ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে নোয়াখালী এক্সপ্রেস।

ছয় দলের অংশগ্রহণে এবারের বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি। ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বা কোনো কারণে সম্পন্ন না হলে ২৪ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও মাঠের লড়াইয়ে বিপিএল তার চেনা উন্মাদনাই ফিরিয়ে আনবে—এমন প্রত্যাশাই করছেন ক্রিকেটপ্রেমীরা।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের রেকর্ড মূল্যবৃদ্ধি, বাড়ছে শিল্প ও গৃহস্থালির ব্যয়

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, নতুন মূল্যহার ঘোষণা

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

১০

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

১১

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১২

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১৩

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১৪

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৫

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৬

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৭

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৮

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৯

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

২০