ইএসবি নিউজ ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তৃতীয়বারের মতো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল বিডিকম

করপোরেট গভর্নেন্স এক্সিলেন্সের জন্য তৃতীয়বারের মতো ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেড।

শনিবার (০৫ অক্টোবর) ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠিত ১১তম ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৩’ এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যাটাগরিতে ৩য় বারের মতো এ পদক পেল বিডিকম অনলাইন লিমিটেড।

বিডিকমের পক্ষে পদকটি গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ারভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম (অব.)।

অনুষ্ঠানে পদক দেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবারের মতো ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করে আইসিটি সেক্টরের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘বিডিকম অনলাইন লিমিটেড, তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে ২য় বারের মতো এ সম্মাননা লাভ করে প্রতিষ্ঠানটি।

বিগত ২৭ বছর ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ খাতে সুরক্ষিত ইন্টারনেট সেবা, ডেটা কানেক্টিভিটি, আই পি টেলিফোনি সেবা, ভেহিকেল ট্র্যাকিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টসহ পরিপূর্ণ আইসিটি সল্যুশন পরিষেবা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে  BDCOM Online Ltd.।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০