ইএসবি নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা সরকারের বড় ব্যর্থতা’

গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা- বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ফেনীতে একটি মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক ও দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে এবি পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দল সমূহ সম্মুখভাগে অংশ নিয়েছে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণে ভূমিকা রেখেছে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়েছে।

আন্দোলনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সরকারবিরোধী দলগুলো এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্ররা সামনে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়েছ, রাজনৈতিক দলগুলো তাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ বানানোর অপচেষ্টা করেছিল। জনগণ তা প্রত্যাখ্যান করেছে। ছাত্র-জনতা হত্যায় খুনিদের বিচার হতেই হবে। এটি সরকারকে নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে সবার ঐক্য থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, জেলার সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব, নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সোলতানী, সমাজ সেবা সম্পাদক এবি সিদ্দিক ভূঞা, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, নারী বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার মণি, ফেনী সদর উপজেলার আহ্বায়ক সাহাদাত হোসেন ভুঁইয়া, সদস্য সচিব আবু সাঈদ, ফেনী পৌর সভার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের, সোনাগাজী উপজেলা আহ্বায়ক অধ্যাপক রহমত উল্লাহ, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরু, এবি যুব পার্টি আহ্বায়ক সফিউল্লাহ পারভেজ সদস্য সচিব এসএম সোহাগ ইব্রাহিম, ছাগলনাইয়া উপজেলা সমন্বয়ক নাফিজ ইমতিয়াজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০