Rasel Sheikh
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেনেক্স ইনফোসিসের মুনাফায় বড় প্রবৃদ্ধি, শেয়ারদরেও উল্মোফন

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা ১৭ শতাংশের বেশি বেড়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৭৬ লাখ টাকা, আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ কোটি ৩১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপে এ তথ্য উঠে এসেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ৬৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৪ পয়সায়।

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের দিনে কোম্পানির শেয়ারদরে বড় উল্মোফন দেখা গেছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত শেয়ারটির দর প্রায় ৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা বেড়ে ২৫ টাকা ৪০ পয়সায় উঠেছে। গতকাল শেয়ারটির দর ছিল ২৪ টাকা ২০ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগকারীরা ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন।

জেনেক্স ইনফোসিসের শক্তিশালী প্রথম প্রান্তিকের ফলাফল এবং শেয়ারদরে উল্মোফন কোম্পানির কার্যক্রম ও বিনিয়োগকারীদের আস্থাকে প্রতিফলিত করছে।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০