Rasel Sheikh
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটালাইজেশনের কারণে দুর্নীতি ও ভোগান্তি অনেক কমেছে: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রবাসী অ্যাপস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে গমন প্রক্রিয়া ডিজিটালাইজ করার ফলে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। তিনি বলেন, “আগে শত শত হাজার কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে আদায় করা হতো। যারা বিদেশে যাবেন তাদের কাছ থেকে নানা ধরনের দুর্নীতি হতো। সেটা বন্ধ করার জন্য আমরা প্রাণান্ত প্রচেষ্টা করেছি।”

আজ (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

ড. আসিফ নজরুল আরও বলেন, “আইওএম ও আইএলও আমাদের অনেক সহযোগিতা করেছে। ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নামে একটি সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছি। সমস্ত বিদেশে গমন প্রক্রিয়া ১০০ শতাংশ ডিজিটালাইজ করা হয়েছে। এখন মেশিনের মাধ্যমে প্রক্রিয়া হলেও সেই মেশিনের পেছনে মানুষ থাকে, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”

তিনি জানান, সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি প্রবাসী কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া মালয়েশিয়ার প্রবাসী শ্রমিকদের জন্য সিঙ্গেল ভিসা থেকে মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, “মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে আমরা অনেক অভিযোগ শুনেছি। প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের চেষ্টা করতো সেই সিন্ডিকেট। আমরা সিন্ডিকেটকে সম্পূর্ণ ডিলিস্টিং করেছি এবং ভাঙার চেষ্টা করেছি। এখনও তা নিয়ন্ত্রণে আছে। আমাদের মনে হয়, আমাদের আরও অনেক কিছু করার আছে।”

তিনি আরও উল্লেখ করেন, “পরবর্তী সরকার যদি দেশের মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা ও কৃতজ্ঞতা রাখে, তবে প্রবাসী কল্যাণের জন্য আরও বেশি ব্যবস্থা নিতে পারবে।”

ডিজিটালাইজেশন, অনলাইন প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণে সরকারের পদক্ষেপ প্রমাণ করছে, দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে এবং প্রবাসীদের সুবিধা বৃদ্ধি পাচ্ছে।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০