ইএসবি নিউজ ডেস্ক
৮ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে হামলার ঘটনায় ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার, ওসি প্রত্যাহার

গাজীপুরের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শির্ক্ষীদের কাছে ক্ষমা চেয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মুহাম্মদ নাজমুল করিম খান। শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশে পুলিশ কমিশনার এসব কথা বলেন। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর যারা হামলা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য হামলাকারীদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। এসময় তিনি দায়িত্বে অবহেলার জন্য গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দেন।
পুলিশ কমিশনার উপস্থিত শিক্ষার্থীদের বলেন, গত রাতে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা পুলিশের ওপর বিক্ষুব্ধ হলে সারজিস আলম পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরে পুলিশ কমিশনার আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘদিন আমি নিজেও বৈষম্যের শিকার হয়ে পুলিশে চাকরি করে আসছিলেন। তিনি ছাত্রদের ওপর হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন করে বলেন। এ ধরনের ঘটনা যাতে আর কোথাও না ঘটে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এ সময় বিপুল সংখ্যক সেনা সদস্য সমাবেশ স্থলে উপস্থিত হন। পুলিশ ও প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে গাজীপুর মেট্রো সদর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করা হচ্ছে এমন সংবাদে বৈষম্যবিরোধী ছাত্রদের জানানো হয়। খবর পেয়ে বেশ কিছু ছাত্র আ ক ম মোজাম্মেলের বাড়িতে গেলে তাদেরকে সেখানে আটক করে পিটিয়ে আহত করা হয়। আহত অন্তত ১৯ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক মনে করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় হাসপাতাল এলাকা ও শহরে গতকাল শুক্রবার রাতেই বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ গতকাল রাতেই শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০