Rasel Sheikh
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিভেদ ভুলে দেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান জামায়াত আমিরের

দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদির রক্ত আমাদের ঐক্যবদ্ধ করুক। বিভাজনের সুযোগ নিয়েই আধিপত্যবাদ আমাদের ওপর সওয়ার হয়। আমরা যদি আজ ঐক্যবদ্ধ হতে না পারি, তবে ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। আসুন, বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলি।’

বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, ব্রিটিশ সরকারের আমন্ত্রণে তিনি বিদেশে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি নিয়মিত দেশের পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও উল্লেখ করেন।

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি লেখেন, হাদি একটি আধিপত্যমুক্ত, স্বাধীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যেই সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি সহিংসতার রাজনীতিতে নয়, বরং যুক্তি ও আদর্শের মাধ্যমে পরিবর্তনের বিশ্বাসী ছিলেন। জামায়াত আমিরের ভাষ্য, হাদির রক্ত কখনোই বিফলে যাবে না এবং তার স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে।

হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ বিচার অবশ্যই হতে হবে। তবে ধৈর্য ও অবিচলতার সঙ্গে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। কোনো ষড়যন্ত্রকারী যেন সহিংসতা বা স্যাবোটাজের মাধ্যমে আন্দোলনকে কলুষিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে দেশবাসী যখন সোচ্চার, ঠিক তখনই কয়েকটি দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে।

তিনি প্রথম আলো, ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যম এবং জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে বলেন, স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার পূর্বশর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

এ ছাড়া হাইকমিশন কার্যালয় ও কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকেও তিনি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আখ্যা দেন এবং বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মূলধারার ইসলামপন্থি দল ও সংগঠনগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয়। পরিকল্পিতভাবে আন্দোলনকে স্যাবোটাজ করতেই কিছু পক্ষ এসব ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে এবং প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে জবাবদিহিমূলক ও সক্রিয় করে একটি নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০