Rasel Sheikh
২০ ডিসেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন : মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানেই দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের জনগণ আজ তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত।

আজ শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে না এবং দেশের মঙ্গল চায় না, তারা মানুষরূপী শয়তান। এরা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে। তারা দেশের শান্তি চায় না। কিছুদিন চুপ থাকলেও তাদের নখ ও বিষদাঁত আবার বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান।

মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না। যারা ষড়যন্ত্র করছেন, তাদের সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব কর্মকাণ্ড যারা করছে, তারা জাতির শত্রু। তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, সরকারকে সহযোগিতার কথা জানিয়ে বিএনপি একাধিকবার যোগাযোগ করেছে। কিন্তু সরকার বিএনপির সহযোগিতা নেওয়ার পরিবর্তে দেশবিরোধী শক্তির সঙ্গে চলেছে। যখন দেশে অগ্নিসন্ত্রাস ও মব সহিংসতা চলছে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কোথায়—সে প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে এসব ঘটনায় বিএনপিকে দায়ী করার অপচেষ্টার অভিযোগ করেন।

বিএনপির এই নেতা বলেন, বহুদলীয় গণতন্ত্রের সুযোগে একটি মহল গণতন্ত্রের নামে মব সৃষ্টি করে জনজীবন দুর্বিষহ করে তুলছে। অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। দলটি হত্যা, গুম কিংবা মব রাজনীতিতে বিশ্বাস করে না। তবে এর অর্থ এই নয় যে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে। মানুষের অধিকার রক্ত দিয়ে অর্জিত হয়েছে, সেই অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বিএনপি জনগণের পাশে দাঁড়াবে। প্রয়োজনে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবীসহ মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০