ইএসবি নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুধ–চা কি উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া বারণ

অনেকের ধারণা, উচ্চ রক্তচাপের রোগীদের দুধ খাওয়া নিষেধ। এ ধারণা থেকে কেউ কেউ নিজেকে দুধ–চা খাওয়া থেকেও বিরত রাখেন। আসলে কি দুধ–চা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর?

চা আমাদের উপমহাদেশে খুব প্রচলিত পানীয়। আমাদের দেশে চায়ের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়া বেশ জনপ্রিয়। দেশে অনেকে গরুর দুধের চা খান, আবার কেউ কেউ কনডেন্সড মিল্ক মিশিয়ে খান, অনেকের পছন্দ আবার মিল্ক পাউডার মেশানো চা। এমনিতে দুধ একটি পুষ্টিকর খাবার, তবে সেটি খাঁটি দুধের ক্ষেত্রে প্রযোজ্য। দুধ যখন প্রক্রিয়াজাত করা হয়, (যেমন মিল্ক পাউডার হিসেবে বা কনডেন্সড মিল্ক) তখন এটি তার পুষ্টিগুণ হারায়। আবার কনডেন্সড মিল্কে প্রচুর পরিমাণে চিনি থাকে, কিছু রাসায়নিক পদার্থও থাকে, যার কিছু ক্ষতিকর প্রভাব আছে। তাই মিল্ক পাউডার ও কনডেন্সড মিল্ক দিয়ে দুধ–চা উচ্চ রক্তচাপের রোগীদের খাওয়া ঠিক নয়। এগুলো বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় এবং এমন কিছু উপাদান থাকে, যা উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগের রোগীদের পরিহার করাই শ্রেয়।

যেহেতু দুধ একটি পুষ্টিকর ও সুষম খাবার, তাই এটি যেকোনো ব্যক্তি গ্রহণ করতে পারে। অনেকে মনে করেন, উচ্চ রক্তচাপের রোগীদের জন্য দুধ ক্ষতিকর। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা; বরং দুধ নিয়মিত গ্রহণ করা উচিত। সে বিবেচনায় কেউ যদি চায়ের সঙ্গে গরুর খাঁটি দুধ মিশিয়ে খান, সে ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তবে দুধ–চায়ের সঙ্গে অনেকে চিনি মিশিয়ে খান। চিনি যতটা পরিহার করা যায়, ততই মঙ্গল। চিনি ছাড়া দুধ–চা খাওয়ার অভ্যাস করা উত্তম। তবে উচ্চ রক্তচাপের পাশাপাশি কারও কিডনি রোগ, হাই কোলেস্টেরল ও ডায়াবেটিস—এসব থাকলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত দুধ–চা না খাওয়াই ভালো। দুধের যে ননি বা সর থাকে, উচ্চ রক্তচাপের রোগীদের তা খাওয়া ঠিক নয়।

যেহেতু উচ্চ রক্তচাপ রোগীদের খাওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, সে ক্ষেত্রে দুধ–চাসহ যেকোনো খাবারই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০