ইএসবি নিউজ ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সমন্বয়কের ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে সমন্বয়ক শেখ ফরাশের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলায় আহত শেখ ফরাশ বলেন, গতকাল রোববার সন্ধ্যায় আমিসহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়া ওয়াফেল টাইমের সামনে বসেছিলাম। এ সময় হঠাৎ করে ৫-৭টি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে।

তিনি বলেন, পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে। আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘণ্টা আটকে রাখে।

তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই থানায় মামলা করা হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখেছি। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। হামলাকারীদের দ্রুতই গ্রেপ্তারের দাবি করছি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মেদ কালবেলাকে জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়করা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০