ইএসবি নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যৌথবাহিনী তুলে নেওয়ার পর যুবদল নেতার মৃত্যু

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনীর অভিযানে নির্যাতনে মৃত্যুর অভিযোগ করেছেন তার ভাই আবুল কালাম আজাদ টিপু ।

পরিবারের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ২টায় পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুলকে যৌথবাহিনীর সদস্যরা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় । পর দিন সকালে পুলিশ ফোন করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে। সেখান থেকে পুলিশ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তৌহিদুল কুমিল্লা আদর্শ সদর পাঁচথুবী ইউনিয়ন ইটাল্লা সরদার বাড়ী মোখলেছুর রহমান সরদার এর ৩য় ছেলে। তার ৪ মেয়ের মধ্যে দুই জন কোরআনের হাফেজ। নিহত যুবক চট্টগ্রাম আরকু কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন। তৌহিদুল ইসলামের বাবা মারা যান, গত ২৬ জানুয়ারি। তার কুলখানি ছিল শুক্রবার। এর আগেই তৌহিদুলের লাশ উদ্ধার হল।

তৌহিদুল ইসলামের ভাই আবুল কালাম আজাদ টিপু বলেন, গতরাত আড়াইটায় যৌথবাহিনীর ও সিভিল পোশাকে কয়েকজন ব্যক্তি আমার ভাইকে ধরে নিয়ে যায় । শুক্রবার সকাল সাড়ে আটটায় যৌথবাহিনী আমার ভাইকে সহ আরেকজনকে নিয়ে বাড়িতে এসে এক ঘণ্টা যাবৎ বাড়ির বিভিন্ন ঘরে তল্লাশি চালায় । তল্লাশির পরে কোনো অস্ত্র না পেয়ে আমার ভাইকে আবারো তারা নিয়ে যায় । দুপুর বারোটার দিকে পুলিশ আমাদেরকে ফোন করে বলে গোমতী বিলাসের কাছে আমার ভাই পড়ে আছে আহত অবস্থায় । আপনারা হসপিটালে আসেন আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি । আমরা প্রথমে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাই। চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করে । কুমিল্লা মেডিকেল কলেজে আনার পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

তিনি আরো বলেন, জমি নিয়ে পাশের বাড়ির তানজিল ইসলামের সাথে ৪-৫ দিন আগে আমাদের একটু ঝামেলা হয়েছিল। ওরা বাপ চাচারা তিন চারজন। ফজলুর রহমান ও মুক্তর রহমান এর ছেলেদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়েছিল ।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, তৌহিদুল ইসলাম খুব ভালো ছেলে। ধার্মিক ছিল । পারিবারিক জমি নিয়ে বিরোধের কারণে তার পাশের বাড়ির লোকজন অভিযোগ করে। এই কারণে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তৌহিদুল ইসলামের লাশের উপর নির্যাতন হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, তৌহিদুল ইসলাম খুব ভালো ছেলে। তার নামে থানায় কোনো মামলা নেই। তার দুই মেয়ে হাফেজ। এভাবে একজন ভালো ছেলেকে হত্যা মেনে নেয়া যায় না।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ কে একাধিক বার ফোন করে পাওয়া যায়নি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, যৌথ বাহিনী আমাদের সকাল এগারোটায় জানায়, গোমতী নদীর গোমতী বিলাসে একজন আহত অবস্থায় আছে। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০