ইএসবি নিউজ ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে নিহত ১ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবদল কর্মী জাহিদ হোসেন মুন্না (২৮) নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে যুবদল কর্মী শাকিলের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল রাত সাড়ে ১০টায় মিরসরাই পৌর সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় গ্রুপ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় মিরসরাই স্টেডিয়ামে বাণিজ্য মেলায় পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইনের সমর্থক এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হোসাইনের সমর্থকরা তর্কবিতর্কে জড়ায়। একপর্যায়ে জাহিদের কর্মীদের হাতে কামরুলের এক অনুসারী আহত হন। এ রেশ ধরে রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুট ওভারব্রিজের নিচে জাহিদ হোসাইনের অনুসারীদের ওপর হামলা চালানো হয়। তখন উভয় পক্ষ ব্যাপক সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে জাহিদ হোসেনের সমর্থক জাহিদ হোসাইন মুন্না (২২)-সহ ১০/১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল, মাতৃকা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুরিকাহত জাহিদ হোসেন মুন্না (২৮) মারা যায়। জাহিদ হোসেন মুন্না মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোভানিয়া নুর আলম বাড়ির আব্দুল মান্নানের পুত্র। এ ঘটনায় আহত আসিফ (২৬), ইয়াসিন আরাফাত (২৭), বাবু (৩৫) ও রাশেদের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, মুন্না অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। শাকিল গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ওসি আতিকুর রহমান জানান, মিরসরাই স্টেডিয়ামে মাসব্যাপী মেলা চলছে। মানুষের মধ্যে মেলা নিয়ে বিতর্ক ছিল। তবু জেলা প্রশাসন মেলার অনুমতি দেওয়ায় পুলিশ নিরাপত্তা দিয়ে আসছিল। গতকাল মেলায় কথা কাটাকাটির পর মহাসড়কে এসে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। একজন নিহত হয়েছে। পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার ভাবনা

২৯ কার্যদিবসেই ধর্ষণ মামলার রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

আজ সরকারি অফিসের শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু টানা সাত দিনের ঈদ ছুটি

পাঁচ বছরের করহার আগেই জানাতে পারে সরকার, বিনিয়োগবান্ধব কাঠামোর ইঙ্গিত

বিদ্যুতে স্বনির্ভর হতে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জনশক্তি রফতানি: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও পরিকল্পনা

চিনিযুক্ত পণ্যে ন্যূনতম কর কমতে পারে, স্বয়ংক্রিয় কর রিফান্ড চালুর ভাবনায় এনবিআর

গ্যাস সংযোগ না পেয়ে অলস পড়ে ৩৫ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, থমকে কর্মসংস্থান

হামে মৃত্যু ৫০০ ছাড়াল, ভিটামিন এ ক্যাপসুল কিনছে সরকার; জরুরি পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী, শিল্প খাতে সহায়তার আশ্বাস

১০

জুলাইয়ে সড়কে নামছে দেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক যানবাহন 

১১

রামিসা হত্যা মামলায় চার্জশিট আজ, আদালতে আনা হয়েছে সোহেল ও তার স্ত্রীকে

১২

দুই হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

১৩

ভর্তুকি কমালে বিদ্যুতের দাম বাড়তে পারে ৭৮ শতাংশ, গণশুনানিতে তীব্র প্রতিবাদ

১৪

রেকর্ড বিদ্যুৎ সক্ষমতার মাঝেও বাড়ছে লোডশেডিং, জ্বালানি সংকটে উৎপাদনে বড় ঘাটতি

১৫

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকে আন্তর্জাতিক দরপত্র, নতুন শর্তে বিদেশি বিনিয়োগের আশা

১৬

হরমুজ এড়িয়ে চট্টগ্রামে পৌঁছাল আরও ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল

১৭

বিশ্ববাজারে দাম কমার প্রভাব, দেশে আবারও কমল উড়োজাহাজের জ্বালানির মূল্য

১৮

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব ঘিরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা

১৯

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

২০