Rasel Sheikh
২৩ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলায় ঈদের আগেই চার্জশিটের আশা, বললেন আইনমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দেওয়া হলে মামলার বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সঠিক ও গ্রহণযোগ্য তদন্তের জন্য ডিএনএ রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট পেতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে। ঈদের আগেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যাবে।

তিনি আরও বলেন, শিশু রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে  নারায়ণগঞ্জের  ফতুল্লা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ৮ দিনে তিন দফা বাড়ল মূল্য

বিশ্ব তেলের বাজারে বড় সংকটের শঙ্কা, জুলাই-আগস্টেই ‘রেড জোনে’ যেতে পারে পরিস্থিতি

স্পোর্টস ও ইভি গাড়ির প্রদর্শনী পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসা হত্যা মামলায় ঈদের আগেই চার্জশিটের আশা, বললেন আইনমন্ত্রী

সরকারি উদ্যোগে নতুন টেক্সটাইল মিল নয়, গুরুত্ব পাবে বেসরকারি খাত

আজ জাতীয় নদী দিবস, নদী রক্ষায় দেশজুড়ে নানা আয়োজন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

নজরুল জয়ন্তীতে যোগ দিতে ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করমুক্ত আয়সীমা বাড়ছে, মধ্যবিত্তকে স্বস্তি দিতে নতুন পরিকল্পনা সরকারের

কৃষি খাতে খেলাপি ঋণে অস্বাভাবিক উল্লম্ফন, এক বছরে বেড়েছে প্রায় ২৯০ শতাংশ

১০

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

১১

ঈদের আগে স্বস্তি, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

১২

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ, রোববার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে পেট্রোবাংলা

১৩

মিড-ডে মিলে নিম্নমানের খাবার: কঠোর নজরদারিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়

১৪

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৮ খাতে সংস্কারের তাগিদ এডিবির

১৫

চীনে কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: নিহত ৮, আটকা ৩৮ শ্রমিক

১৬

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

১৭

রেমিট্যান্সে ঝড়োগতি, ২০ দিনে দেশে ঢুকল ৩২ হাজার কোটি টাকা

১৮

দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক হাম রোগী শনাক্ত

১৯

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ

২০